আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী

আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী

আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। সোমবার সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপে মণ্ডপে বাড়বে ভক্তদের ভিড়। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর।নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে।পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। এছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিতপূজা হবে।মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দেবীদুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

রাজস্থলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উবাচ মারমা

পুলিশ কোনো পক্ষপাতিত্বের কাজ করে না: ডিবি প্রধান হারুন

পুলিশ কোনো পক্ষপাতিত্বের কাজ করে না: ডিবি প্রধান হারুন

মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

মুকসুদপুরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

মন্তব্য করুন