আজ ঐতিহাসিক কান্তজিউ বিগ্রহ নদী পথে রাজবাটিতে আসছে

আজ ঐতিহাসিক কান্তজিউ বিগ্রহ নদী পথে রাজবাটিতে আসছে

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আজ ঐতিহাসিক কান্তজিউ বিগ্রহ নদী পথে রাজবাটিতে আসছে

আজ ঐতিহাসিক কান্তজিউ বিগ্রহ নদী পথে রাজবাটিতে আসছে

দিনাজপুর প্রতিনিধি: হিন্দু ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভাবগাম্ভীর মধ্যে দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির থেকে কান্তজিউ বিগ্রহ রাজবাটিতে রওনা হয়েছে।৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টায় কাহারোল উপজেলার কান্তনগর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে কান্তজিউ বিগ্রহ হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে নিয়ে দিনাজপুর রাজবাটির উদ্দেশ্যে রওনা হয়েছে।রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ওসি ফারুকুল ইসলাম, গোপেশ চন্দ্র রায় প্রমুখ।কঠোর নিরাপত্তায় আজ দিনব্যাপী কান্তজিউ বিগ্রহটি পূণর্ভবা নদী পথে বিভিন্ন ঘাটে ভক্ত ও পুণ্যার্থীদের পূজা অর্চণা গ্রহণের মধ্য দিয়ে সন্ধ্যায় দিনাজপুর সাধুরঘাটে পৌঁছলে সেখান থেকে সড়ক পথে রাজবাটিতে নেয়া হবে।উল্লেখ্য, দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সাড়ে পাঁচশো বছর আগে। প্রতি বছর বাংলা সনের ভাদ্র মাসের শেষ দশে ধর্মীয় প্রথা অনুযায়ী কান্তজিউ বিগ্রহ মন্দির প্রাঙ্গণ থেকে দিনাজপুর রাজবাটিতে আনা হয়। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আল্লাহর জন্য ত্যাগ স্বীকারের নামই কুরবানি

আল্লাহর জন্য ত্যাগ স্বীকারের নামই কুরবানি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

সৌদিতে গিয়ে বাংলাদেশি ১৭ হজযাত্রীর মৃত্যু

সৌদিতে গিয়ে বাংলাদেশি ১৭ হজযাত্রীর মৃত্যু

হজ করতে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

হজ করতে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

হাদীসের প্রভাষক পরীক্ষায় উত্তীর্ণ হিন্দু সুধা রানী

হাদীসের প্রভাষক পরীক্ষায় উত্তীর্ণ হিন্দু সুধা রানী

মন্দিরে কেঁদে কেঁদে শরীয়তপুরে বৃষ্টি প্রার্থনা

মন্দিরে কেঁদে কেঁদে শরীয়তপুরে বৃষ্টি প্রার্থনা

মন্দিরে কেঁদে কেঁদে শরীয়তপুরে বৃষ্টি প্রার্থনা

মন্দিরে কেঁদে কেঁদে শরীয়তপুরে বৃষ্টি প্রার্থনা

মধুখালীতে হিন্দু কর্তৃক মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মধুখালীতে হিন্দু কর্তৃক মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সীতাকুণ্ডে শিব-চতুর্দশী মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে শিব-চতুর্দশী মেলার উদ্বোধন

মন্তব্য করুন