কর্ণফুলী নদীতে পড়ে শিশু নিখোঁজ

কর্ণফুলী নদীতে পড়ে শিশু নিখোঁজ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কর্ণফুলী নদীতে পড়ে শিশু নিখোঁজ

কর্ণফুলী নদীতে পড়ে শিশু নিখোঁজ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে নৌকা থেকে পড়ে তাহসিন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ তাহসিন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে। সে চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল বলে জানান হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম।তিনি বলেন, তাহসিন কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপো এলাকায় নদীতে পড়ে যায়। আমি খবর পাওয়ার পর জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। পরে খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।এদিকে ঘটনা পর বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছান এবং নৌবাহিনীর ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে আসার জন্য বলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামইরহাটে শিশু নিখোঁজ, বদলগাছীতে মিলল মরদেহ

ধামইরহাটে শিশু নিখোঁজ, বদলগাছীতে মিলল মরদেহ

নিখোঁজের ১৭ দিন পর বাড়ি ফিরলো শিশু সোহান

নিখোঁজের ১৭ দিন পর বাড়ি ফিরলো শিশু সোহান

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ ভাই, একজনের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ ভাই, একজনের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন