জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৬ ডিসেম্বর শনিবার সকাল ৬টা ৩৫ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।স্মৃতিসৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন; এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।এরপর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

কালিয়াকৈর প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিয়াকৈর প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিয়াকৈর প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিয়াকৈর প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

বিজয় দিবস উদযাপনের টাকা ভাগাভাগি নিয়ে পবিপ্রবিতে সংঘর্ষ, ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

বিজয় দিবস উদযাপনের টাকা ভাগাভাগি নিয়ে পবিপ্রবিতে সংঘর্ষ, ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

বিজয় দিবসে আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

মন্তব্য করুন